1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

চুনারুঘাটে আ.লীগের মেয়র প্রার্থীর জয়

  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

জানা যায়, গত পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর নাজিম উদ্দিন শামছুর কাছে ১৪ ভােটে হেরেছিলেন আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল। এবার বিএনপির সেই প্রার্থীকেই বিপুল ভােটের ব্যাবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হলেন তিনি। বিএনপি প্রার্থী শামছুর চেয়ে ৩ হাজার ৩৮৮ ভােট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন রুবেল । এই জয়ের মাধ্যমে হবিগঞ্জের ৪ টি পৌরসভার মধ্যে প্রথম জয়ের দেখা পেলাে আওয়ামী লীগ। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় বিএনপি প্রার্থীদের কাছে হারতে হয়েছে আওয়ামী লীগকে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘােষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মাে. সাদেকুল ইসলাম।

তিনি জানান, আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীকে ভােট পেয়েছেন ৬ হাজার ৮৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন শামছু পেয়েছেন ৩ হাজার ৪৪৫ ভােট। ফলে ৩ হাজার ৩৮৮ ভােট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম রুবেল।

এর আগে, রবিবার সকাল ৮ টা থেকে ভােটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪ টা পর্যন্ত, সকল ভোট ইভিএমের মাধ্যমে গ্রহন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com