1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:

ছাতকের ৩ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী যারা

  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

প্রথম ধাপে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই, ভাতগাঁও ও সিংচাপইড় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নোয়ারাই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ভাতগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওলাদ হোসেন ও সিংচাপইড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

২৫ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com