1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ছেলেকে বিক্রি করে এক লাখ টাকায় আইফোন কিনলেন বাবা!

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পটুয়াখালীর দশমিনায় মারুফ মুন্সি নামে এক যুবকের বিরুদ্ধে দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। ওই টাকায় তিনি আইফোন কিনেছেন বলেও জানা গেছে।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটেছে। শিশুটিকে উদ্ধারে নেমেছে দশমিনা থানা পুলিশ।

পুলিশকে ঘটনাটি জানিয়েছেন মারুফের মা মাহফুজা বেগম। তিনি জানান, প্রায় চার বছর আগে ঢাকার সাভারের বৃষ্টি নামে এক তরুণীকে বিয়ে করে বাড়িতে আনেন তার ছেলে। তাদের ঘরে জন্ম নেয় মুসা। মাসখানেক আগে দাম্পত্য কলহের জেরে বৃষ্টি বাবার বাড়ি চলে যান। শিশু মুসা দাদির কাছেই থাকত।

মাহফুজা বলেন, শুক্রবার সন্ধ্যার আগে মারুফ বাড়িতে ফেরে। পরদিন সকালে নাতিকে জামা-প্যান্ট পরিয়ে দিতে বলে আমাকে। তাকে বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বের হয়। সন্ধ্যা হলেও আমার নাতি আর ছেলে বাড়িতে না আসায় আমরা খোঁজাখুঁজি করি।

তিনি পরে জানতে পারেন, মারুফ ঢাকায় মামার বাসায় আছেন। মামা বাহাদুর মিয়ার কয়েক দফা জিজ্ঞাসাবাদে সন্তানকে এক লাখ টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন মারুফ।

তিনি আরও বলেন, ইমরান নামের একজনের কাছে লিখিতভাবে আমার নাতিকে বিক্রি করে দিয়েছে মারুফ। সেই টাকায় পুরনো আইফোন কিনেছে। নাতিকে উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি।

ইমরান হোসেন নামের ওই ব্যক্তি ঘটনাটি স্বীকার করেছেন। তার ভাষ্য, আমার শ্বশুরের পাঁচ মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। শ্বশুরের সঙ্গে আলোচনা করে মারুফের কাছ থেকে লিখিতভাবে এক লাখ টাকার বিনিময়ে শিশুটিকে নিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করা হয় মারুফকে। তবে তিনি ফোন রিসিভ করেননি।

দশমিনা থানার ওসি আতিকুল জানালেন, অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে কাজ শুরু হয়েছে। পরবর্তী সময়ে আইনি কার্যক্রমও চলমান। সূত্র-আরটিভি.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com