1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন বিএনপির জন্য

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ছেলে নির্বাচনে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) শাপলা কলি প্রতীক নিয়ে। তবে বাবা ভোট চাচ্ছেন ওই আসনের বিএনপির প্রার্থীর প্রতীক ধানের শীষের জন্য। লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসনে এ চিত্র দেখা গেছে।

এনসিপির এই প্রার্থীর নাম মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আসন্ন নির্বাচনে তিনি রামগঞ্জ আসনে ১০–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হয়েছেন। তাঁর বাবার নাম আজিজুর রহমান। তিনি ওই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে পথসভা করে তাঁর পক্ষে ভোট চাচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, মাহবুব আলমের বাড়ি উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়িতে। তাঁর বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নিয়েছেন তিনি। এসবে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করেন আজিজুর রহমান। তিনি বলেন, ‘পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি।’

জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, ‘বিষয়টি নজরে এসেছে। তবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিষয়টি নিয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।’
সূত্র প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com