1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

জগন্নাথপুরের কৃতি সন্তান বিজ্ঞানী প্রফেসর ড.শাহজাহান চৌধুরী আর নেই

  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ১৯৯১ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতি সন্তান দেশের প্রখ্যাত মৃতিত্তা বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সাইন্স বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শাহজাহান চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে।
গত শনিবার রাত ১১ টার দিকে তিনি রাজধানীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল রোববার বাদ জহুর জানাজা নামাজ শেষে আজীমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলেসহ অসংখ্যক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ড. শাহজাহান চৌধুরী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের মৃত নুরুল হক চৌধুরীর ( প্রাক্তন দারোগা) ছেলে। এবং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত সুবেদার আবুল বশর চৌধুরীর ভাতিজা।

এসব তথ্য মরহুমের চাচাত্ব ভাই টিপু চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে জানান, প্রাইমারি (৫ম শ্রেণী) পর্যন্ত লেখাপড়া করে তিনি ঢাকা চলে যান। উচ্চ শিক্ষা অর্জনের জন্য যুক্তরাজ্য থেকে পিএসডি সম্পন্ন করে ঢাকাতেই বসবাস করছিলেন পরিবার পরিজন নিয়ে। মাঝে মধ্য গ্রামের বাড়িতে আসতেন তিনি। টিপু মিয়া চৌধরী বলেন, প্রয়াতের এক ছেলে যুক্তরাজ্যে বর্তমানে পিএসডি করছেন। অপর ছেলে ঢাকায় সরকারি চাকুরীজীবি। এবং স্ত্রী একজন এমবিএস ডাক্তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com