1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

জগন্নাথপুরের খাসিলা গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনায় দুদুসহ ১০ আসামি জেল হাজতে

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ৩১৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের পূর্ব বিরোধের জের ধরে সিপন মিয়া ও দুদু মিয়ার মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ১০জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার সুনামগঞ্জের আমল গ্রহণকারী ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত ১০ আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন, খাসিলা গ্রামের সুহিন আহমদ দুদু, শাহিন আহমদ, মুক্তার আহমদ, আতাউর রহমান, আব্দুল গফুর, মোঃ জাবেদ হোসেন,নাহিদ আহমদ,সাদিকুর রহমান, আবু লেইছ, ও রুমন মিয়া। মামলার বাদী সিপন মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আসামীরা অবৈধ অস্ত্র ব্যবহার করে সংঘর্ষের মাধ্যমে আমাদের লোকজনকে রক্তাক্ত করে । এঘটনায় আমি বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করি যার নং জিআর৭২/১৬। ওই মামালার হাজিরা দিতে গেলে আদালত ১০ আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com