1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মৃত্যুর পর মানুষ যেভাবে অনুশোচনায় ভুগবে জগন্নাথপুরে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লেনদেন করলে আইনি ব্যবস্থা জগন্নাথপুর বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী আটক দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য

জগন্নাথপুরের ছয় ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০১৬
  • ৫৭৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: জগন্নাথপুর উপজেলার ছয়টি ইউনিয়নে অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহনের মাধ্যমে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচিত করেন,১নং কলকলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হাশিম(চশমা) প্রতীকে ৫৯৩৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দিপাল নৌকা প্রতীকে পান ৪৯৯৮ ভোট।২নং পাটলী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক আনারস প্রতীকে ৫৪০৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঙ্গুর মিয়া(নৌকা ) প্রতীকে পান ৩৩৬০ ভোট।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া নৌকা প্রতীকে ৫৫৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হারুণ রাশীদ আনারস প্রতীকে পান ৫৫০৯ ভোট।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রাথী তৈয়ব মিয়া (আনারস) প্রতীকে ৪৩৮৬ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান নৌকা প্রতীক নিয়ে পান ৪৩৩২ লড়াই করেন।
আশারকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ আবু ঈমানী(নৌকা) প্রতীকে ৩৮১৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ আনারস প্রতীকে পান ৩৭৯৯ ভোট।
পাইলগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ সমর্থিত মখলিছুর রহমান ঘোড়া প্রতীকে ৩১০৭ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজন মোটরসাইকেল প্রতীকে ২৯৪০ ভোট পান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com