1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

জগন্নাথপুরের পাইলগাঁও জমিদারবাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সংরক্ষণের সিদ্ধান্ত

  • Update Time : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৪২ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে অবস্থিত পাইলগাঁও জমিদার বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমা বেগম স্বাক্ষরিত পত্রে গত ২১ জানুয়ারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে এ সংক্রান্ত সিদ্ধান্তের গেজেটের কপি মন্ত্রণালয়ের প্রেরণ করতে বলা হয়েছে।

জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের নির্দেশন পুরাতন জমিদার বাড়িটি প্রায় সাড়ে ৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। এককালের নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত বাড়িটি এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক।

এই জমিদার পরিবারের শেষ জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি ছিলেন সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি এবং আসাম আইন পরিষদের সদস্য। তিনি পাইলগাঁও বিএন উচ্চবিদ্যালয়, সিলেটের রসময় উচ্চবিদ্যালয় ও সিলেট মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন।

গতবছর তার প্রতিষ্ঠিত বিএন উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে জমিদার বাড়িটি সংরক্ষণের দাবি জানানো হয়। ওইবছরের ১২ ফেব্রুয়ারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি দল সরেজমিনে বাড়ি পরিদর্শন করে বাড়িটি পুরাকীর্তি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এ খবর নিশ্চিত করে বলেন, পাইলগাঁও জমিদার বাড়ি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com