স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের শ্রীশ্রী বাসুদেব জিউর মন্দিরে বিশ্ব শান্তি কল্পে দেশ ও সকল জীবের মঙ্গল কামনায় ১৬ প্রহর ব্যাপী ৩৯তম বার্ষিক নামযজ্ঞ মহোৎসব শুরু হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি)সকালে উৎসব পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের শুরু হয়।এরপর গীতাপারায়ন,গীতার শ্লোক প্রতিযোগিতা, শ্রীমদ্ভাগবত পাঠ,আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উৎসব উদযাপন পরিষদ সভাপতি আশীষ কুমার দে এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেবের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শশী কান্ত গোপ। অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক বিজন কুমার দেব, কমিউনিটি নেতা উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা সমরেন্দ্র কুমার দেব,পি্যুষ রায় কালা,সতীশ গোস্বামী, উমা কান্ত গোপ,লিখন দাস,ধনঞ্জয় বণিক,সহ সভাপতি আশুতোষ দাস,হেমেন্দ্র সেন,দিপক দে, যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ সরকার,সহ দপ্তর সম্পাদক বিমল বণিক,সহ কোষাধ্যক্ষ গোবিন্দ দে প্রমুখ সভায় উৎসব উদযাপন পরিষদপর উপদেষ্টা অমৃত লাল গোপ এঁর প্রয়াণে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
পরে স্হানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাতে শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।