1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

জগন্নাথপুরের রানীগঞ্জে রাতের আধাঁরে সওজের সড়ক খুঁড়ে ইট বালু নিয়ে গেলেন মেম্বার ইসরাক

  • Update Time : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ১১৩৬ Time View
বিশেষ প্রতিনিধি –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  রানীগঞ্জ বাজারে সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুমতি না নিয়ে গভীররাতে  সড়ক খুঁড়ে ইট ও বালু নিয়ে যাওয়ার  অভিযোগ পাওয়া গেছে এক ইউনিয়ন পরিষদের মেম্বারের বিরুদ্ধে। এবিষয়ে
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের  ৩০ কিলোমিটার অংশে রানীগঞ্জ বাজার এলাকায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাক আলী মেম্বার সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়কে অনুমতি না নিয়ে ড্রেণ নির্মাণের জন্য গভীররাতে সড়কখুঁড়ে সড়কের ইট বালু নিয়ে যান।খবর পেয়ে  ঘটনাস্হলে গিয়ে এর সত্যতা পেলে ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাক আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে লিখিতভাবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে অনুরোধ করা হয়।
তিনি আরও বলেন, সড়কের পাশে ড্রেন নির্মাণের জায়গা থাকার পরও বর্ধিত অংশ খননের ফলে সড়কটি সরো হয়ে যানচলাচল ও ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে।
রানীগঞ্জ  ফেরীর ইজারাদার আবুল কাশেম বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাক আলী সড়কের পূর্ব পাশে অনেক খালি জায়গা রেখে গভীর রাতে খনন যন্ত্র দিয়ে ইট ও বালু বাঘময়না গ্রামের নোমান মিয়ার বাড়িতে নিয়ে যান। আমরা খবর পেয়েছি ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাক আলী সড়কের মালামাল প্রবাসী নোমান মিয়ার লোকজনের নিকট বিক্রি করে দিয়েছেন। তিনি বলেন সড়কটি  খনন করায় ফেরি পারাপারা ও যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব সজিব দাস বলেন, ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্প থেকে এ ড্রেন নির্মাণ কাজ করার উদ্যাগ নেওয়া হয়েছে।  সাড়ে চার লাখ টাকা ব্যায়ে এ ড্রেন নির্মাণ কাজ করা হবে। এখনো কাউকে কার্যাদেশ দেওয়া হয়নি। তবে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজমল হোসেনে মিঠু কাজ করাচ্ছেন।
রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি  আজমল হোসেন মিঠুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি বলেন তালুকদার এন্টার প্রাইজ এ কাজটি করছে।আমি ও ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাক আলী কাজ তদারকি করছি। বালু ইট বিক্রি করা হয়নি। বিদ্যালয়ের মাঠে নিয়ে রেখেছি।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাক আলী বলেন,আমি ড্রেনের কাজ করছি না।ঠিকাদার কাজ করছে বলে ফোন রেখে দেন।পরে আর ফোন ধরেননি।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলীর লিখিত পত্র পেয়েছি।বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা  হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com