1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

জগন্নাথপুরের লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের টিন আত্মসাতের অভিযোগ

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০১৫
  • ৪৩৮ Time View

আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ৩৮ নং লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জবেদুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ে বরাদ্দকৃত ত্রাণের টিন আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার এ ব্যাপারে লহরী গ্রামের টিটু মিয়াসহ ৯জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রদান করা হয়। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলা পিআইও কার্য্যালয় থেকে বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত টিন বিদ্যালয়ে না লাগিয়ে তিনি নিজে আত্মসাৎ করেন। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও কোন পদক্ষেপ নেননি। এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মুঠোফোন বন্ধ পাওয়া যাওয়ায় তার তার বক্তব্য জানা যায়নি। তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জবেদুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, নানা কারণে কাজ করতে বিলম্ব হয়েছে। অচিরেই টিন বিদ্যালয়ের কাজে লাগবে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com