1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

জগন্নাথপুরের সন্তান বৃটিশ-বাংলাদেশী এভারেস্ট জয়ী আকিকে সংবর্ধনা

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের কৃতি সন্তান বৃটিশ-বাংলাদেশী এভারেস্ট জয়ী আখলাকুর রহমান আঁকি-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) জগন্নাথপুর উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুরের উদ্যোগে উদ্দিপনা উৎসব ও এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এভারেস্ট জয়ী আখলাকুর রহমান আকি’র পরিবার ও বন্ধু মহলের অর্থায়নে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র উপহার ও সংগঠনের বর্ষসেরা কর্মী সম্মাননা প্রদান করা হয়। স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান শুয়েব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবীদ শিক্ষানুরাগী ক্রিড়া ব্যক্তিত্ব আবু হুরায়রা সাদ মাষ্টার, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এভারেস্ট জয়ী পর্বতারোহী আখলাকুর রহমান আকি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট. মল্লিক মঈন উদ্দিন, সুহেল,সহকারী পাবলিক প্রসিকিউটর এড. জিয়ার রহমান শাহিন,রোটারিয়ান আব্দুল মুকিত, সহকারী শিক্ষক রুহুল আমিন রুহুল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি এম. শামীম আহমেদ,মহাসচিব সাইদুল ইসলাম বাবলু
যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ও সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল আলম জনি।

এসময় এভারেস্ট জয়ী আখলাকুর রহমান আকি’র অর্থায়নে প্রায় শতাধিক দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ ব্যাগ, খাতা, কলম ও দুস্থ অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com