1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবে না

  • Update Time : সোমবার, ১১ মে, ২০১৫
  • ৪০৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বর্তমান সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মে দিবস ও শ্রমিক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হান্নান শাহ বলেন, ‘গত ২৮ এপ্রিল যে প্রহসনের নির্বাচন হয়েছে, তা দেশবাসী দেখেছে। বিএনপি নির্বাচনে যাওয়াতেই এর প্রমাণ হয়েছে। আর না গেলে আওয়ামী লীগ বলত, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় থেকে যত নির্বাচন দেবে, সে নির্বাচন কখনোই নিরপেক্ষ হবে না। এ কারণেই বিএনপি তাদের পাতানো নির্বাচনে অংশ নেবে না।’

এ সময় সরকারকে সংলাপে বসারও আহ্বান জানান হান্নান শাহ।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com