স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের মইয়ার হাওরে অবৈধভাবে মাটি টাকার দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া এক লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মহসীন উদ্দিন এ দণ্ডের রায় প্রদান করেন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মইয়ার হাওরের কাটাগাঙের স্টীলের বেইলি সেতুর নিকটবর্তী এলাকায় বেআইনীভাবে হাওরের মাটি কাটা তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন পৌরসভার হবিবনগর এলাকার লুৎফুর রহমানের ছেলে আবেদ আলী,রানীগঞ্জের ছাবু মিয়ার ছেলে রাসেল মিয়া ও সিরাজগঞ্জ জেলার চৌহালী
উপজেলার দক্ষিণ জোতপাড়া গ্রামের শাহাদাত হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন জানান, হাওর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনায় ২০১০ এর ১৫(১) ধারায়
প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড ও একলক্ষ টাকা জরিমানা।