1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে জগন্নাথপুর পৌরসভার শান্তিনগর বাজারের (হাসপাতাল পয়েন্ট) ছিক্কা মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জগন্নাথপুর ফায়ার সার্ভিসকে দোষারোপ করে ঘটনাস্থলে তাৎক্ষণিক মানববন্ধন কর্মসূচিতে ফায়ার সার্ভিস অফিস ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত নেন স্থানীয় ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওবায়দুল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় ১০-১২ লাখ টাকার মালামাল ছিল; সব শেষ। আরেক ব্যবসায়ী শিশু মিয়া বলেন, আগুন কিভাবে লাগলো তা কেউই বলতে পারেনি। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে এসে দেখি ভয়াবহ পরিস্থিতি।

শান্তিনগর বাজার তদারক কমিটির সেক্রেটারি বিলাল আহমদ ক্ষোভ প্রকাশ করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সময় মতো ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে এ ক্ষতি হতো না। কিন্তু জগন্নাথপুরের ফায়ার সার্ভিস সেতুর দোহাই দিয়ে তারা আসেনি আর বিশ্বনাথের ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে গেছে। এজন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে ফায়ার সার্ভিস অফিস ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহম্মদ মুর্শেদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হেলিপ্যাড এলাকার বেইলি সেতুটি ছোট হওয়ায় আমাদের গাড়িটি নিয়ে ওই পাড়ে যাওয়া যায় না। তবে আমরা বিশ্বনাথের সঙ্গে যোগাযোগ করে তাদের আসতে বলি এবং তারা আসাতে আমরা আর যাইনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com