1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

জগন্নাথপুরে অনার্সপড়ুয়া শিক্ষার্থীর ইসলাম ধর্ম গ্রহণ

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সিলেট মুরারিচাঁদ কলেজের (এমসি) ইসলামের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষে শিক্ষার্থী শংকর চন্দ্র।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি ) নিজ গ্রামের মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এর পর তিনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি জানান।

শংকর জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামের সুকেশ চন্দ্র করের ছেলে। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম ইবাদুর হামজা। তিনি গেল বছরের ১২ অক্টোবর সুনামগঞ্জ জজ আদালতে ধর্মান্তর হলফনামা মাধ্যমে তার নাম পরিবর্তন করেন। এর দুইদিন আগে অর্থাৎ ১০ অক্টোবর ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিনের নিকট কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে পারিবারিক অসুবিধার কারণে তিনি বিষয়টি গোপন রাখেন।

অনার্সপড়ুয়া ওই শিক্ষার্থী তার ফেসবুকে লিখেন, আমি আমার জীবনের এমন একটি সিদ্ধান্ত সবার সামনে তুলে ধরছি, যা কোনো হঠাৎ আবেগের ফল নয়, বরং দীর্ঘ সময়ের চিন্তা, অধ্যয়ন ও আত্মঅনুসন্ধানের ফল। গত তিন বছর ধরে আমি ইসলাম ধর্ম সম্পর্কে গভীরভাবে পড়াশোনা করেছি। এই সময়ে আমি কেবল বইয়ের পাতা উল্টাইনি—আমি প্রশ্ন করেছি, খুঁজেছি, যাচাই করেছি। কুরআনের আয়াত, রাসূলুল্লাহ (স:)–এর জীবনাদর্শ, সাহাবিদের চরিত্র, ইসলামের নৈতিকতা, মানবিকতা ও যুক্তিবোধ—সবকিছু আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আমি এমন এক সত্যের মুখোমুখি হয়েছি, যা আমাকে অন্তরের গভীর থেকে নাড়া দিয়েছে। আমি উপলব্ধি করেছি— ইসলাম কেবল একটি ধর্ম নয়, বরং পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যেখানে আছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, মানুষের প্রতি দায়িত্ববোধ, ন্যায়বিচার, ক্ষমা, ধৈর্য এবং আত্মশুদ্ধির শিক্ষা।

তিনি বলেন, এই দীর্ঘ অধ্যয়ন আমাকে বুঝিয়েছে— ইসলাম মানুষকে অন্ধ বিশ্বাস শেখায় না; বরং চিন্তা করতে, বুঝতে এবং সত্যকে গ্রহণ করতে আহ্বান জানায়। এ কারণেই আমি কোনো চাপ, প্রলোভন বা বাহ্যিক প্রভাব ছাড়াই—নিজের বিবেক, যুক্তি ও অন্তরের প্রশান্তি থেকে ইসলামকে গ্রহণ করেছি।

তিনি পরিবার পরিজনদের উদ্দেশ্যে বলেন, আমি জানি; আমার এই সিদ্ধান্ত অনেকের জন্য অপ্রত্যাশিত হতে পারে। কারও মনে প্রশ্ন, কারও মনে বিস্ময়, আবার কারও মনে দ্বিধাও আসতে পারে। আমি সবার প্রতি শ্রদ্ধার সঙ্গে বলতে চাই—এই সিদ্ধান্ত কারও বিরুদ্ধে নয়, কাউকে ছোট করার জন্যও নয়। এটি আমার নিজস্ব বিশ্বাস ও আত্মিক শান্তির একটি পথচলা।

ইসলামের ব্যাপারে তিনি বলেন, ইসলাম আমাকে শিখিয়েছে; সব মানুষ সম্মানের যোগ্য। ভিন্নমত থাকা স্বাভাবিক আর সত্যের পথে চলতে হলে ধৈর্য ও নম্রতা সবচেয়ে বড় শক্তি। আজ আমি নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি, তবে একই সঙ্গে আমি জানি—মুসলিম হওয়া মানে নিখুঁত হওয়া নয়, বরং প্রতিদিন নিজেকে আরও ভালো মানুষ বানানোর চেষ্টা করা।

তিনি দোয়া চেয়ে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি; তিনি যেন আমাকে সঠিক পথে অবিচল রাখেন। আমার ভুলগুলো ক্ষমা করেন। আমার চরিত্র ও আচরণে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সাহায্য করেন।

স্থানীয় সমাজকর্মী আলী আকবর বলেন, আজকে (শুক্রবার) জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে বিষয়টি এলাকায় প্রকাশ পেয়েছে। আমরা এলাকাবাসী তার যে কোন প্রয়োজনে সাথে আছি। আল্লাহ যেনও তাকে কবুল করেন এবং দ্বীনি পথে অগ্রসর করেন। ##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com