স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা সম্মেলন পরিষদ কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, প্রাণি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, শহিদুল ইসলাম বকুল, ছদরুল ইসলাম, শিক্ষা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার অরূপ রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নেতা লুৎফুর রহমান চৌধুরী জগন্নাথপুর প্রেসক্লাবে সভাপতি তাজউদ্দিন আহমদ, মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল ওয়াহাব সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নেক সৈয়দ এমদাদ হোসেন আশারকান্দি ইউনিয়ন ভারপ্রাপ্ত প্রমুখ।
সভায় উপজেলা বিএনপি নেতা লুৎফুর রহমান চৌধুরী বলেন, প্রকৃত অপরাধী ব্যতিত নিরপরাধ কোন ব্যক্তি যেন রাজনৈতিক হয়রানির শিকার না হয় এবং অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর হওয়ার আহবান জানিয়েছেন।