1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জগন্নাথপুরে আওয়ামীলীগের শেষ নির্বাচনী জনসভায় বক্তারা আওয়ামীলীগের সন্মান রক্ষায় নৌকাকে বিজয়ী করুন

  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ২৩৮ Time View

স্টাফ রিপোর্টার :; জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সব ভেদাভেদ ভূলে এক মঞ্চে এসে ভোট প্রার্থনা করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন। কোন্দল গ্রুপিং ভূলে নেতাকর্মীরাও শেষ মুর্হুতে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন। গতকাল শনিবার বিকেলে জগন্নাথপুর বাজারের বড়গলিতে নৌকার প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ,এডভোকেট সৈয়দ শামীম আহমদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি স্মরণ,আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ,সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, আনহার মিয়া, লুৎফুর রহমান, আব্দুল জব্বার,মুজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান,প্যানেল মেয়র সফিকুল হক,প্রবাসী আকমল খাঁন,জিল্লুর রশীদ লীল,জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হাজী তহুর আলী,শিমুলবাগ ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু মিয়া,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, আওয়ামীলীগ নেতা মাছুম আহমদ,উপজেলা যুবলীগ সহ-সভাপতি সাইফুল সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আনোয়ার আলী,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমুখ
সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের সন্মান রক্ষায় সকল ভেদাভেদ ভূলে নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে হবে। বক্তারা আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত জগন্নাথপুর উপজেলায় নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি। পরে নেতাকর্মীরা আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন,ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারীকে নিয়ে নৌকার পক্ষে গনসংযোগ করে ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com