1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আগুনে পুড়লো ৬ গরু, নি:স্ব কৃষক

  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গভীর রাতে গোয়াল ঘরের আগুনে পুড়ে কৃষকের ৬টি গরু মারা গেছে।

গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (আগুনকোনা) গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগি কৃষক মস্তফা মিয়া জানান, হঠাৎ রাত আড়াইটার দিকে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে আগুন দেখতে পাই। পরে আশপাশের লোকজনকে নিয়ে আগুন নিভানোর চেষ্টা করি।কিন্তু ততক্ষণে ৭টি গরুর মধ্যে ৬টি গরু পুড়ে মারা যায়। কেবল একটি গরুকে অর্ধদগ্ধ অবস্থায় বের করা হয়েছে। কৃষক মস্তফা মিয়া বলেন, গরুগুলোই আমার একমাত্র সম্বল ছিল। সবকিছু শেষ হয়ে গেছে; আমি এখন নিঃস্ব। সবমিলেই প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে আমি জানি না।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর হালদার বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে; বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। কিন্তু ওই কৃষক বলছেন কেউ আগুন লাগিয়েছে। তবে তিনি কারো বিরুদ্ধে কোন অভিযোগ করেনি। বিষয়টি আমরা তদন্ত করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com