প্রেস বিজ্ঞপ্তি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আর্ন্তজাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ ইং উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৮ ডিসেম্বর বৃহস্পতিবার) জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্তরে র্যালী প্রদান করা হয়। উপজেলার প্রধান চত্তর প্রদক্ষিণ করার পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রবাস বন্ধু ফোরাম এর সভাপতি তাজ উদ্দিন আহমদ এবং ইউ আর সি হাবিব আহসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, এনজিডি প্রকৌশলী সোরাব হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন- ব্রাকে মাইগ্রেশন প্রোগ্রমার রাহুল অধিকারী।
অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আনসার ভি ডি পি কর্মকর্তা জিল্লুর রহমান, ফজর আলী, মমতা দাস, লিবিয়া ফেরত রায়হান আল রাহা, সোলেমান হুসাইন, হালিমা বেগম তাননি প্রমূখ।
প্রসঙ্গত: লিবিয়া ফেরতরা লিবিয়া গমনে তাদের কষ্ট দুর্দশার কথা বর্ননা করেন।
এদিকে কর্মের জন্য যারা বিদেশ যেতে চান তাদের কে বিভিন্ন কাজের প্রশিক্ষণ ও ভাষা শিখে সরকারের বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাচাই করে যাওয়ার জন্য বক্তারা আহবান জানান।