1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন জানা গেল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াতের ক্ষোভ সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাকাতের গুরুত্ব ও আদায়ের খাত জগন্নাথপুরে বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী খারগ দ্বীপে মার্কিন হামলা, ‘নিয়ন্ত্রণের বাইরে’ যেতে পারে তেলের বাজার

জগন্নাথপুরে ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলাবাসীর ব্যনারে উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার নাগরিক অংশ নেন। এসময় জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর সভাপতিত্বে ও ব্যবসায়ী ইলিয়াছ মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রবীণ ব্যবসায়ী ওলি উল্লাহ,ডাক বাংলা সড়কের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল,ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ,সাংবাদিক আলী হোসেন খান,উপজেলা,উলামা মাশায়েক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ,ছাত্রদল নেতা জুনায়েদ আহমেদ হামজা,পৌর যুবদল নেতা তারেক মিয়া,বিএনপি নেতা রূপন আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন জগন্নাথপুর ডাক বাংলা সড়ক থেকে উপজেলা পরিষদ সড়ক দিয়ে যুগ যুগ ধরে নাগরিকরা চলাচল করছেন। বিশেষ করে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে চলাচল করে আসছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হঠাৎ করে সড়কটি বন্ধ করে দিলে শিক্ষার্থী ও জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। উপজেলা সদরের দুটি সেতু অকার্যকর থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। যা নিয়ে নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে নাগরিকরা আন্দোলনে নামেন। এছাড়াও ইউএনও বরকত উল্লাহের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ভুক্তভোগী নাগরিকের পক্ষ থেকে গত ৩০ অক্টোবর সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে লিখিত অভিযোগ করা হলে গত ২৬ নভেম্বর সুনামগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেট সরেজমিনে তদন্ত করেন। বক্তারা অবিলম্বে উপজেলা পরিষদের সড়কের গেইট খুলে দেয়া ও দুর্নীতিবাজ ইউএনও বরকত উল্লাহের দ্রুত অপসারণের দাবি জানান। অন্যতায় নাগরিকদের নিয়ে গণ আন্দোলন গড়ে তুলা হবে বলে জানানো হয়।
০১৭১৮-২২২৯৭৫।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com