1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০১৪
  • ৬৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক. ‘‘রোপন করলে ফলের চারা-আসবে সুখের জীবন ধারা’’ শ্লোগানকে ধারণ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জগন্নাথপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শনিবার বৃক্ষরোপন কর্মসূচী-২০১৪’ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের সদস্যবৃন্দের মধ্যে বিভিন্ন ফলজ গাছের প্রায় পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়েছে।ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মো ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে ও শাখার ম্যানেজার অপারেশন মো. শাহজাহান ভূঁইয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হারুণ-অর রশিদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আরডিএস সিলেট জোন অফিসার মো. দলিলুর রহমান এবং ধন্যবাদ সূচক বক্তব্য দেন জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মো আহসান উলস্নাহ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মো. আশরাফ উদ্দীন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপজেলা পরিষদ ভবন, থানা ভবন, পৌরসভা ভবন, শ্রী শ্রী জগন্নাথ জিউড় আশ্রম কেন্দ্র ও জগন্নাথপুর নার্সারী স্কুল প্রাঙ্গনসহ কয়েকটি প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করেন। এসব বৃক্ষরোপন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান মো. মাইনুল জাকির, পৌর কাউন্সিলর মো. শফিকুল হক ও গিয়াস উদ্দীন মুন্না প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com