1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ঈদের আমেজ: শেষ মুহূর্তের সাজে সেলুনগুলোতে উপচে পড়া ভিড়

  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬

রেজুওয়ান কোরেশী

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উৎসবের আমেজ এখন তুঙ্গে। নতুন পোশাক কেনাকাটার পাশাপাশি নিজেকে পরিপাটি করে সাজিয়ে নিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সেলুনগুলোতে শুরু হয়েছে উপচে পড়া ভিড়। ভোরের আলো ফুটতেই শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলছে কাঁচি আর ট্রিমারের অবিরাম শব্দ।

শুক্রবার (২০ মার্চ) জগন্নাথপুর বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় প্রতিটি সেলুনেই তিল ধারণের ঠাঁই নেই। কেউ এসেছেন চুল কাটাতে, কেউ দাড়ি কামাতে, আবার কেউ আসছেন ফেশিয়াল কিংবা চুলে কালার করতে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভিড় সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।

বাজারে চুল কাটতে আসা রুবেল মিয়ার নামের এক যুবক জানান, ঈদের মানেই আনন্দ। সেই আনন্দে নিজের রাঙাতে ইতিমধ্যে নতুন জামা কাপড় কিনে হয়ে গেছে। এখন নিজেকে একটু সাজাতে চুল ও স্রেফ করে সন্ধ্যার সময় বাজারে এসেছি। প্রতিটি সেলুদের দোকানে ভির। কয়েকটি দোকান ঘুরে অবশেষে রাত ১১টার দিকে চুল দাড়ি কাটতে পেরেছে। এখন ভালো লাগছে।

একাধিক সেলুন মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিন ধরেই কাজের চাপ অনেক বেড়ে গেছে। অনেক জায়গাতেই আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতে হচ্ছে। ভিড় সামলাতে অনেক মালিক বাড়তি কারিগর নিয়োগ করেছেন। কোনো কোনো সেলুনে সেহরি খাওয়ার পরও কাজ চলছে বিরতিহীনভাবে। বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদের এই কয়েক দিন তাদের আয় অনেক বেশি হয়। সারাদিন হাড়ভাঙা খাটুনি হলেও ঈদের বাড়তি উপার্জনের আশায় তাদের মুখে ক্লান্তি নেই।

জগন্নাথপুর সদর বাজারের রাজু দাস বলেন, প্রতিবছরের ঈদের সময় সেলুনে ক্রেতাদের প্রচণ্ড ভির জমে। এবারও ব্যতিক্রম হয়নি। সকালে থেকেই কাজ করছি। সারারাত কাজ চলছে। ঈদের জামাতের ঈদে শেষ হবে এ ব্যস্ততা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com