স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ওলিয়ে কামিল হযরত শাহ্ দ্বীন মোহাম্মদ (রহঃ) ও বাড়ির সকল মুর্দেগানের ঈসালে সাওয়াব উপলক্ষে আয়োজিত দিনব্যাপী আলোচনা সভা, খতমে কুরআন, খতমে খাজেগান ও ইফতার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রোববার জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামের মোকামবাড়ীতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইকবাল হোসেন ভূইঁয়া এবং পরিচালনা করেন সমাজকর্মী সাইফুর রহমান মিনহাজ।
অলি-আউলিয়ার মর্যাদা ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।
খতমে খাজেগান পরিচালনা করেন হবিবপুর কেশবপুর কামিল (এম এ) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল করিম ফারুকী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ববুধরাই আউদত দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা নুরুল ইসলাম তারেক, ইকড়ছই কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি আব্দুল কাইয়ুম সিদ্দিকী।
খতমে কুরআন পরিচালনা করেন ক্বারী মাওলানা সামিনুর রহমান সাহেব।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুহেল আহমেদ, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা ও তদারক কমিটির সেক্রেটারি মুশাহিদ আহমেদ ভূঁইয়া, সাবেক সেক্রেটারি জাহির উদ্দিন প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল— মাজারে গিলাফ প্রদান, খতমে কুরআন, খতমে খাজেগান, আলোচনা সভা, মিলাদ ও ইফতার মাহফিল।