স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালি গ্রামের ‘যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান একতা একাডেমি’র উদ্যোগে হাওরের পারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ-উপলক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) ভুরাখালী আব্দুস সামাদ আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একতা একাডেমী এক্স কিউটর ডাইরেক্টর যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমানের সভাপতিত্বেে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক মোল্লা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিপন দাস, নয়া চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিবানী দাস, আব্দুস সামাদ আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হোসেন চৌধুরী, শিক্ষক শুভ্র দাস সমাজ সেবক সাইদুর রহমান মাজহারুল হক লিটন, ইয়াসিন রহমান, জাকারিয়া রহমান, জেং রহমান , সেবুল মিয়া,মারুফ আহমদ, মাহদী হাফিজ, ইমাদ আমির হোসেন জহিরুল ইসলাম প্রমুখ।
একতা একাডেমি’র সভাপতি মিজানুর রহমান জানান, আমরা হাওরপারের ভুরাখালি আব্দুস সামাদ আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নয়া চিলাউড়া বিদ্যালয়ের ৩৫০জন শিক্ষাথীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করেছি। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দেওয়ার পাশাপাশি খেলা দোলার সামগ্রী বিতরণ করে সুষ্ঠু মানসিক বিকাশ ঘটানো। এ ধরণের প্রক্রিয়া অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।