স্পোর্টস রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রশিটান প্রতিযোগিতা।
আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই হারুন রশীদ হিরণ মিয়া স্টেডিয়ামে এ রশিটান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন এলাকার ১৮টি দল অংশ গ্রহণ করে। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে বিভিন্ন বয়সের হাজারো দর্শণার্থী মাঠজুড়ে ভিড় জমান। খেলায় প্রতিযোগী দল নানা স্লোগানে যখন সম্মিলিতভাবে রশিটান দিচ্ছিলেন তখন এর উত্তেজনা ছড়িয়ে পড়ে তাদের সমর্থকদের মাঝেও। খেলায় সাবলীল আনন্দে মেতেছে নানা শ্রেণিপেশার মানুষ।
প্রতিযোগিতার ফাইনালে আধুয়া এলিভেন স্টারকে হারিয়ে ব্রাদার্স স্কোয়াড ইকড়ছই বিজয়ী হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।