স্টাফ রিপোর্টার-বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোসহীন নেত্রী বাক ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিতের লড়াইয়ের পুরোধা ব্যক্তিত্ব স্বৈরাচার থেকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অনুপ্রেরণার উৎসস্থল, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও রাণীগঞ্জ ইউ/পির ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়েসুর রহমান কয়েস এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল রোববার রৌয়াইল ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্টিত হয়।
ওয়ার্ড বি এন পির সিনিয়র নেতা মোঃ বাতির মিয়ার সভাপতিত্বে এবং জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান বাদশা এর পরিচালনায়, বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ রাজা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিলসাদ মিয়া, বি এন পি নেতা, এনামুল হক, কাবুল মিয়া, শামীম আহমেদ, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মকবুল হোসেন, ছাত্রদল নেতা আহমেদ সালেহীন রাফি, ছাত্রদল নেতা রোহান আহমেদ, সমাজ সেবক ফজলু মিয়া, মরহুম কয়েস মিয়ার পরিবারের পক্ষ থেকে উনার চাচা একলিমু ররহমান, উপস্থিত ছিলেন।এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, রৌয়াইল দারুসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ নুরুল হক।