প্রেস বিজ্ঞপ্তি::
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর উপজেলায় কলেজ পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হলেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মুহাম্মদ নিয়াজ আহমেদ। জগন্নাথপুর সরকারি কলেজের পাঠদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কর্মসূচী, সাংস্কৃতিক অনুষ্ঠান, রোভারিং কার্যক্রম ও খেলাধুলাসহ সকল বিষয়ে তিনি অবদান রেখে যাচ্ছেন। ইতিমধ্যে শিক্ষার্থীবান্ধব এই শিক্ষক সকল শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। উপজেলায় বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত অংশ গ্রহনে প্রতিষ্ঠানের সুনাম অর্জন করছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে তাঁর এই মূল্যায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলই আনন্দিত ও গর্বিত।