1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি ৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের রিজিক নিয়ে কোরআনে যা বলা হয়েছে পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান

জগন্নাথপুরে কাঞ্চনশিখা একাডেমির গিটার ক্লাসের উদ্ধোধন

  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক- সুনামগঞ্জের জগন্নাথপুর  উপজেলা কাঞ্চনশিখা একাডেমির উদ্যাগে গিটার ক্লাস শুরু হয়েছে।  শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম সিএ মার্কেটে কাঞ্চনশিখা একাডেমির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গিটার ক্লাসের উদ্বোধন করেন।কাঞ্চনশিখা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কুশল রায় এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী ডাক্তার পাপিয়া রহমান মল্লিক, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সতীশ গোস্বামী,জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,কাঞ্চনশিখা একাডেমির  সঙ্গীত প্রশিক্ষক মৌসুমি রায়,

সাংস্কৃতিক কর্মী নগেন্দ্র দাস,কাঞ্চনশিখা একাডেমির গিটার প্রশিক্ষক গৌরব দত্ত প্রমুখ কাঞ্চনশিখা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কুশল রায় জানান, আমাদের নতুন সংযোজন গিটার প্রশিক্ষণ। সব বয়সী মানুষের জন্য গিটার প্রশিক্ষণের ব্যবস্হা করা হয়েছে।

সপ্তাহে প্রতি শুক্রবার বিকেল চার থেকে ক্লাস শুরু হবে। ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। একজন দক্ষ প্রশিক্ষক দিয়ে গিটার শেখানো হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com