স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের শিল্প সংস্কৃতির অনন্য প্রতিষ্ঠান কাঞ্চনশিখা একাডেমির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার উপজেলা সদরের সি/এ মার্কেটে প্রতিষ্ঠানের কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাঞ্চনশিখা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক কুশল কান্তি রায় এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন কাঞ্চন শিখা একাডেমির প্রশিক্ষার্থীদের অভিভাবক মিত্রা দাস,সাথী বনিক, লিপি দাস, চাদনী রায় ,শিখা রানী শীল, শিক্ষার্থী রাজেশ চন্দ, অনু বনিক , অহনা দে, স্নেহা বনিক,মেগলা সমাজপতি ,রাজেশরী দাশ,শ্রীজিতা রায়,রাই দাস,রিদা সরকার প্রমুখ।
উল্লেখ্য কাঞ্চনশিখা একাডেমি সুনামের সহিত শিশু কিশোরদেরকে নৃত্য, গান যন্ত্র সংগীতের প্রশিক্ষণ দিয়ে আসছে। জাতীয় দিবস সহ উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে তাদের সৃজনশীল অংশ গ্রহণ দর্শকদের দৃষ্টি কাড়ছে।