1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির ভারতে চলন্ত গাড়িতে জীবন্ত পুড়ে প্রাণ গেল ৬ বন্ধুর হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্রে করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথপুরে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব,১১ বছর ধরে উপেক্ষিত রাধারমণ স্মৃতি কমপ্লেক্স জগন্নাথপুরে বিএনপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’পালিত প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, অগ্রাধিকার পাবে মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হলে মুমিনের করণীয় ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ

জগন্নাথপুরে কুশিয়ারার পানির চাপে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ 

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১২১ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর পানিতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।
 আজ শুক্রবার ( ১০ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ দক্ষিণপাড়-রৌয়াইল সড়কের বালিশ্রী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ার নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সড়কটি ভেঙে যায়। এতে রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, রৌয়াইল, হিলালপুর, টেংরাখালি, মেঘেরকান্দি ও হরিনাকান্দিসহ প্রায় ১০ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।
রৌয়াইল গ্রামের আব্দুল বাছিদ বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের প্রায় দশ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সড়কেই আমাদেরকে উপজেলা সদরসহ দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়।
বালিশ্রী গ্রামের তোফাজ্জল হোসেন রুমান বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ কয়েক হাজার মানুষ বিপাকে পড়েছেন।
 রৌয়াইল বাজারের ব্যবসায়ী আব্দুল ওয়াহাব লকুছ বলেন, এ সড়ক দিয়েই দোকানের মালামাল আনা হয়। সড়কটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছি। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙণ রোধে ও জনসাধারণের চলাচলের জন্য দ্রুত প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com