Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কৃষি জমিতে মাটি কাটার অপরাধে দুই চালকের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি জমির উপরভার থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ চালককে জেল-জরিমানা প্রদান করা হয়েছে।

আজ শনিবার (নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন।

অভিযানে মাটি কাটায় ব্যবহৃত খননযন্ত্রের চালক স্বপন মিয়াকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং মাটি বহনকারী ট্রাক্টের চালক তাজ উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষি জমির উপরিভাগ থেকে মাটি কর্তনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর আওতায় একজনকে দুই লক্ষ টাকা অর্থদন্ড এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ফিটনেসবিহীন মোটরযান চালানোর অপরাধে আরেকজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এস আই) হাদী আব্দুল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দন্ডপ্রাপ্তকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Exit mobile version