1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

জগন্নাথপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার::

বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনসহ উপজেলার ৮টি ইউনিয়নে সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার বলেন, দেশনেত্রী বেগম খালেদ জিয়ার শারীরিক অবস্থা সংকটময়। আমরা তাঁর সুস্থতা কামনা করে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করেছি।
তিনি সবার কাছে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com