স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এবং সিলেটে সমমনা ইসলামি ৮ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর)বিকেলে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই স্লুইছ গেইট এলাকা থেকে গণমিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে হাজেরা মার্কেটে এসে
শেষ হয়। পরে জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, সহ-সভাপতি মাস্টার মো, আবু তাইদ, উপজেলা পেশাজীবি শাখার সভাপতি কবির উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলী আহমদ প্রমুখ।
এসময় কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হক, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, মিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ নেকবর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আব্দুল আলী, পাটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রাহমান, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, উপজেলা পেশাজীবি শাখার সেক্রেটারি জুলফিকার আহমদ মণি, উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম, আতিকুর রহমান, জামাল উদ্দিন বেলাল, জালাল আহমদ, মুক্তাদির হোসেন টিটু, আহমদ হোসেন আকমল, আলীম উদ্দিন, আব্দুল কাদির লাক্সন, মির্জা মুস্তাকিম আহমদ, মাওলানা ছামিরুজ্জামান, মাওলানা হোসাইন আহমদ, আব্দুল কাইয়ুম, আরজু মিয়া, আবুল কাসেম, ইসলামি ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা সভাপতি আবু তাহের, শিবির নেতা জসিম উদ্দিন সরকার সহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াতের বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।