1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অসত্য কসম খাওয়া গুরুতর অপরাধ সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের পারমাণবিক অস্ত্রের কোনো প্রমাণ মেলেনি: আণবিক সংস্থার প্রধান স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী বৃহস্পতিবার পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার পাপাচার পরিত্যাগ ছাড়া রোজার পূর্ণতা নেই জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী শামীম আহমদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

জগন্নাথপুরে জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন

  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলা জামায়াতের অস্থায়ী অফিসে উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আ হ ম ওয়ালীউল্লাহ সভাপতিত্বে ও রিয়াজ উদ্দিন রাজুর পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাও আফজাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন ও পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হুসেন গুলজার।

পরে উপজেলা জামায়াতের সেক্রেটারি উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের কমিটি ঘোষণা করেন। দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, সহ সভাপতি মুক্তাদির হুসেন টিটু, সেক্রেটারি আ কাদির লাক্সন, সহ সেক্রেটারি ছাদিকুর রহমান, বায়তুল মাল সম্পাদক শাহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক সৈয়দ ইসতেখার হুসেন, সংস্কৃতি সম্পাদক হোসাইন খান।

পরে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে যুব সমাজকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com