স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন দলের শতাধিক কর্মী-সর্মথক বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন।
আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের আয়োজিত জনশক্তি সমাবেশ আনুষ্ঠানিকভাবে তাঁরা দলটিতে যোগ দেন। এ সময় তাঁদের ফুলেল মালা দিয়ে বরণ করে নেন সমাবেশেরে প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিশের শূরা ও কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ ৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের নায়েবী আমীর মাওয়ানা দরছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ সহ উপজেলা জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান বলেন,‘‘যোগদানকৃত ব্যক্তিরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ছিলেন। বিগত ও বর্তমান সময়ে ওইসব দলের কার্যক্রমে তাঁরা অসন্তুষ্টি। তাই তাঁরা ইনসাফভিত্তিক দল জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আমরাও তাঁদের বরণ করে নিয়েছি।’’