1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

জগন্নাথপুরে জুয়া খেলায় ও গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অনলাইনে জুয়া খেলা ও গাঁজা সেবনের দায়ে দুজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দন্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজার, হাসপাতাল পয়েন্ট, ভবের বাজার ও উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন। দন্ডপ্রাপ্তরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার সিনাতপুর গ্রামের গৌলছ মিয়ার ছেলে জুয়াড়ি আলমগীর মিয়া (২২) ও জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামের আতাউর রহমানের ছেলে মাদকসেবী শাহরিয়ান (২১)। অভিযানে ভবের বাজার এলাকায় অনলাইনে জুয়া খেলার অপরাধে জুয়াড়ি আলমগীর মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অন্যদিকে উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় গাঁজা সেবনের সরঞ্জাম ও গাঁজাসহ আটককৃত মাদক সেবী শাহরিয়ানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন বলেন, দন্ডপ্রাপ্তদের থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com