1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

জগন্নাথপুরে ট্যাংকিতে পড়ে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৪৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল গ্রামে সুপারির বিষক্রিয়ায় ট্যাংকিতে পড়ে গিয়ে এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম স্বপন নমঃ সুদ্র (৩০)। সে একই ইউনিয়নের সোনাতনপুর গ্রামের নরেন্দ্র নমঃ সুদ্রের পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পূর্ব বুধরাইল গ্রামের সুপারি ব্যবসায়ী আবদুস সোবহানের বাড়িতে ট্রেংকিতে ভিজিয়ে রাখা সুপারি উত্তোলনের জন্য দিনমজুর স্বপন নমঃসুদ্রকে আনা হয়। এসময় ১২ ফুট গভীর পানির ট্যাংকিতে সুপারি উত্তোলন করতে গিয়ে ওই যুবক সুপারির বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ট্যাংকিতে পড়ে যায়। বেশ কিছু সময় পর গৃহকর্তা এসে তাকে না পেয়ে দেখেন সে ট্রেংকির মধ্যে পড়ে আছে। পরে ট্যাংকি ভেঙ্গে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে পচা সুপারির বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এস.আই আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পঁচা সুপারির বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে ট্যাংকিতে পড়ে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com