1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে দুই অটোরিকশা শ্রমিকদের মধ্যে উত্তেজনা সংঘর্ষের আশঙ্কা

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩২৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগ্নাথপুরে দুই অটোরিকশা শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যা নিয়ে আজ সোমবার সকালে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে পৌর এলাকার গুদামের সামন অটোরিকশা শ্রমিক সংগঠন ও হেলিপ্যাড সংলগ্ন শ্রমিক সংগঠনের মধ্যে এ উত্তেজনা চলছে। শ্রমিকরা জানান, জেলা অটোরিকশা শ্রমিক সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথপুর উপজেলার তিনটি অটোরিকশা সংগঠন তাদের নিজ নিজ সড়কে গাড়ি চালিয়ে আসছে। অতি সম্প্রতি গুদামের সামন অটোরিকশা শ্রমিকরা সরকারি সিদ্ধান্তের কারণে সিলেট যেতে না পেরে তারা রানীগঞ্জ সড়কে যাতায়াতের চেষ্ঠা চালান। এনিয়ে দুই সংগঠনের মধ্যে বিরোধ দেখা দেয়। আজ সকালে গুদামের সামন সংগঠনের শ্রমিক সভাপতি খেজরের নেতৃত্বে রানীগঞ্জ সড়কে অটোরিকশা চালানোর ঘোষনা ও হেলিপ্যাড সংলগ্ন শ্রমিক সভাপতি আব্দুল মুকিতের নেতৃত্বে তা প্রতিরোধের ঘোষনায় দুই শ্রমিক সংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শ্রমিক নেতা আব্দুল মুকিত জানান, অবৈধভাবে আমাদের সড়কে গাড়ি চালানোর চেষ্ঠা করছে প্রতিপক্ষ খেজর গ্রুপ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিরোধ করার।বিষয়টি জেলা শ্রমিক সংগঠনকে অবহিত করা হলে তারা ওই সংগঠনকে নোটিশ দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com