1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

জগন্নাথপুরে দুর্ভোগ লাঘবে ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যাগে চালু হলো ভাসমান ফেরি

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৫৯ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে ড্রাম দিয়ে ভাসমান ফেরি চালু করেছে সামাজিক সংগঠন ইজমা ওয়েলফেয়ার সোসাইটি।
গতকাল বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও (সুজাখালি) খালের ওপর ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল উদ্দিন ও ইজমা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ অর্থায়নে ড্রামের তৈরি ভাসমান এ ফেরির উদ্ধোধন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের সদস্যরা।
ইজমা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ফাহিম আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জিবান মিয়ার পরিচালনায় এতে বক্তব্য দেন, সোসাইটির উপদেষ্টা কামাল উদ্দিন, গোলাম আবদাল, আব্দুল মুকিদ, জিতু মিয়া, মুজাহিদ খাঁন, সোসাইটির আজীবন দাতা সদস্য লন্ডন প্রবাসী নানু মিয়া, অর্থ সম্পাদক জালাল আহমদ, সহঅর্থ সম্পাদক মুজাক্কির খান, সাংগঠনিক সম্পাদক মাসুম খাঁন, অলিদুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আসাব মিয়া, রহিম খাঁন, ফরিদ মিয়া, সমসুল হক, ফটিক মিয়া, মির্জা রিপন মিয়া, সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু মিয়া, প্রচার সম্পাদক আবু হাসান, সহপ্রচার সম্পাদক মির্জা নাজমুল, সদস্য জাহাঙ্গীর আলম, স্বপন মিয়া, মির্জা রুমেন, মান্না মিয়া, সাজন মিয়া, রাব্বী মিয়া, আজহার মিয়াসহ সংগঠনের সদস্য বৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com