স্টাফ রিপোর্টার::
দেশের বহুল প্রচারিত দৈনিক আমাদের সময় পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার (৩১ মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদের রাধারমণ দত্ত মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, দৈনিক প্রথম আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি অমিত দেব, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আলী আহমদ, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি গোবিন্দ দেব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা টেকন্যাশিয়ান অরূপ সরকার প্রমুখ। পরে পরিষদ এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়।
Leave a Reply