1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

জগন্নাথপুরে ধানের শীষের প্রচারে ‘লন্ডনিরা’

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের বিএনপির নেতৃত্বাধীন জোট প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের নির্বাচনি প্রতীক ধানের শীষের পক্ষে জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা একুডেশন ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ প্রচারণায় নেমেছেন।

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌর পয়েন্ট থেকে শুরু করে জগন্নাথপুর বাজারের বিভিন্ন অলি-গলি ঘুরে ব্যবসায়ী ও পথচারিদের নিকট ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এসময় তাঁরা ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন।

প্রচারণায় অংশ নেয়া ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান এমএ কাদির বলেন, কয়ছর আহমদ আমাদের ট্রাষ্টেরই একজন। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি এলাকার আর্তসামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। তাঁর পক্ষে প্রচারণায় অংশ নিতে আমরা ৬০জন ট্রাষ্টি দেশে ফিরে মাঠে কাজ করছি।

ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারী মুহিব চৌধুরী জানান, আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কয়ছর আহমদের
ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছি। আমাদের ট্রাস্ট্রের আরো অনেকে দেশে ফিরে নিজ নিজ এলাকায় প্রচারে অংশ নেবেন। ইনশাআল্লাহ এলাকার উন্নয়নের স্বার্থে সম্মানিত ভোটাররা কয়ছর আহমদেরকে বিজয়ী করবেন।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার বলেন, ধানের শীষের প্রার্থীর পক্ষে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় চার শতাধিক প্রবাসী দেশে ফিরে ভোটের মাঠে কাজ শুরু করছেন। অনেকে আবারও দেশের আসার পথে। তাদের পদচারনায় এলাকায় উৎসবমুখ পবিরেশ বিরাজ করছে। তিনি বলেন, এই অঞ্চলটি প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে সুপরিচিত। আমাদের রেমিটেন্স যোদ্ধার যেভাবে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছেন। তেমনি এলাকার সামাজিক উন্নয়নও উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। একইভাবে ভোটের মাঠে তাদের প্রভাব থাকে। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ ধানের শীষ প্রার্থী কয়ছর আহমেদ বিজয়ী হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে ভোটযুদ্ধে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মধ্যে চারজন প্রবাসী। তিনজন যুক্তরাজ্য প্রবাসী ও একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। অপর তিনজন স্থানীয়ভাবে রাজনীতি করলেও, আছেন প্রবাসী আত্মীয় স্বজন। রয়েছে প্রবাসে যাতায়াত।

নির্বাচনে অংশ নেয়া সাত প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ (ধানের শীষ), যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (তালা), খেলাফত মজলিসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মুশতাক আহমেদ (দেয়াল ঘড়ি)। আমার বাংলাদেশ এবি পার্টি মনোনীত প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ তালহা আলম (ঈগল পাখি) প্রতীকে ভোটযুদ্ধে লড়ছেন। অপর তিনজন প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (রিকশা), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবু খালেদ তুষার (টেবিলঘড়ি) ও হুসাইন আহমেদ (ফুটবল)। এই তিনজনের মধ্যে মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ও আবু খালেদ তুষারের যুক্তরাজ্যে যাওয়া আসা রয়েছে।
এসব প্রার্থীদের পক্ষে বিপুল সংখ্যা প্রবাসী দেশে ফিরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com