1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

জগন্নাথপুরে নুরুল হুদা মুকুটের সংবর্ধনা ৩০ জানুয়ারি সংবর্ধনা উদযাপন পরিষদ গঠন

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ৩৫৫ Time View

সুনামগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুহ হুদা মুকুট কে সংবর্ধনা প্রদানের লক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌরবাসীর যৌথ উদ্দ্যোগে শনিবার দুপু্রে জগন্নাথপুর পৌরসভার সম্মেলণ কক্ষে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মনাফ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধূরী (সুফি মিয়া), উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ আব্দুল হাসিম চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ নেতা, সাবেক চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুল কাদির, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ আবাব মিয়া, পাটলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা ওয়াহিদুর রাজা, কলকলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হাসিম, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহ জামাল উল্লাহ মুক্তার, প্রবাসী কমিউনিটি নেতা শেখ মোঃ আব্দুল মজিদ, আওয়ামীলীগ নেতা শাহিন আহমদ তালুকদার, পৌর আওয়ামীলীগ নেতা শাহ আব্দুর রাজ্জাক, শ্রমিকলীগ নেতা তৈমুছ আলী, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সদ্য প্রাক্তন আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছা সেবকলীগের সদ্য প্রাক্তন আহবায়ক ছালিক আহমদ ডন, স্বেচছা সেবকলীগ নেতা মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ মাকছুদুল হক, হাজী মোঃ আকমল হোসেন, কয়েছ মিয়া, যুবলীগ নেতা আনহার মিয়া, আনা মিয়া, আক্তার হোসেন সিরাজ, আনকার মিয়া, সুদীপ ভট্রাচার্য্য, শাহিন মিয়া সুমন, আক্তার হোসেন, ছাত্রলীগ নেতা সুলেমান মিয়া ও রিংকু নাথ প্রমুখ। সভায় ব্যাপক আলোচনান্তে সর্বসম্মতিক্রমে আগামী ৩০শে জানুয়ারী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানকে জগন্নাথপুরে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয় এবং তাহা বাস্তবায়নের লক্ষে প্রাক্তন চেয়ারম্যান প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান চৌধুরী (সুফি মিয়া) কে আহবায়ক করে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যানবৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট সংবর্ধনা উদযাপন পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায়, কতিপয় রাজনৈতিক নেতাকর্মীদের সভা ও বিক্ষোভ মিছিলের নামে প্রবীন রাজনীতিবিদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মতিউর রহমান সম্পর্কে বিরুদ্ধাচারন, অশালীন কুরুচিপুর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপনসহ এসব সৃষ্টাচার বিবর্জিত অরাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহবান জানানো হয়। প্রেস বিজপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com