1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

জগন্নাথপুরে পাশার নির্বাচনী জনসভায় আল্লামা মামুনুল হক আসছেন আজ

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ)  আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সাবেক এমপি এডভোকেট শাহীনুর পাশা চৌধুরীর নির্বাচনী জনসভায় হেলিকপ্টার যোগে আজ মঙ্গলবার আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেল ৩ টায় জগন্নাথপুর বাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। তিনি বলেন, ১০ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা আমীরে মজলিস আল্লামা মামুনুল হক রিক্সা মার্কার সমর্থনে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ২টায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভাকে সফল করতে তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হয়ে জনসভাকে সফল করার আহবান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিন কামালী, সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, সহ সভাপতি মাওলানা ওমর ফারুক, উপজেলা শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক ওলিউর রহমান চান মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, মাওলানা সালমান আহমদসহ আরো অনেকে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com