1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জগন্নাথপুরে পিতার শক্রতার কারনে প্রান গেল শিশু শুকুরের

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৫০ Time View

স্টাফ বিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পিতার শক্রতার কারনে প্রান গেল ১০ বছরের এক শিশুর। ঘাতকরা তার গলাকেটে হত্যা করে লাশ গ্রামের হাওরে ফেলে দেয়। গতকাল সোমবার এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাও গ্রামের মজর উদ্দিনের সঙ্গে আবদুল আলী, নানু মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। যার জের ধরে সোমবার দুপুরে মজর উদ্দিনের পুত্র কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র শুকুর আলী (১০) কে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে স্বজনরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
নিহত শিশু শুকর আলীর পিতা মজর আলী এ প্রতিবেদককে জানান, গ্রামের আলতাব আলী গংদের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার সঙ্গে তাদের বিরোধ হত্যা করতে হয় আমাকে কর, আমার ছেলেকে কেন হত্যা করলে। তার কী দোষ। আমি আমার পুত্রের হত্যাকারীকে ফাসিঁ চাই।
জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম জানান, পূর্ব বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে খুনের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com