1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

জগন্নাথপুরে পুজা উদযাপন পরিষদের সভাপতির মৃত্যুতে শোক সভা

  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
  • ২৫১ Time View

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল দে এর স্মরণে এক শোকসভা শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শ্রীমন্দির জগন্নাথ জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর লাল রায়, মহিলা কাউন্সিলর মীনা রানী পাল, জগন্নাথপুর নার্সারি স্কুলের অধ্যক্ষ বিনয় সরকার, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু সম্প্রদায়ের নেতা প্রনয় কান্তি সূত্রধর খোকন, আশুতোশ দাশ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা মোহন দে, পূজা উদযাপন পরিষদের নেতা শশী কান্ত গোপ,বিজু গোপ, পরিবারের পক্ষে প্রয়াত শংকর লাল দে এর ছেলে সুজিত কুমার দে প্রমুখ। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নিবারন গোপ, বিভাস দে, কাজল বণিক,দ্বিপক কুমার দে, প্রদীপ দে গোবিন্দ দেব, শ্যামল চন্দ্র দে প্রমুখ। সভায় বক্তারা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল দেবের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন সনাতন ধর্মালম্বীদের একজন সক্রিয় সমাজকর্মী। তাঁর মৃত্যুতে যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরনীয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com