1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুত্বর আহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩১৩ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আব্দুল হক (৪০) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাত টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেরী গ্রামের আব্দুল হকের সঙ্গে একই গ্রামের আনোয়ার হোসেনের পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে ঘটনার দিন সকালে বাড়ি বের হয়ে গ্রামের বেরী নদীর পার দিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন আব্দুল হকের উপর ধারানো অস্ত্র দিয়ে হামলায়। এতে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা হামলার শিকার আব্দুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, অনেক দিন যাবত প্রতিপক্ষের লোকজনের সাথে বিরোধ চলে আসছিল। যার জের ধরে আনোয়ারের নেতৃত্ব ৪/৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে অতকিতভাবে আমার উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। তাদের হামলায় আমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরতচিকিৎসক ডাঃ রুবেল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, আহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরছালিন আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, হামলা কিংবা সংঘর্ষের কোন খবর আমাদের জানা নেই। অভিযোগ পেলে বিষয়টি দেখব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com