1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

জগন্নাথপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাকপ্রতিবন্ধী ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোস্তাকিম মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৬ নভেম্বর) গ্রেপ্তারকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) ওই শিশুর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের নজরুল মিয়ার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ওই বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিশু প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হয়। এসময় প্রতিবেশী মোস্তাকিম তাকে বাড়ির শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিশুর চিৎকারে অভিযুক্ত তার ঘরে ঢুকে যায়।

মামলার বাদী ওই শিশুর বড় ভাই জানান, ঘটনার পর তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন আসার পর ইশারায় মেয়েটি সবকিছু খুলে বলে।

পরদিন শুক্রবার মোস্তাকিম মিয়াকে একমাত্র আসামি করে মামলা করেন তিনি।
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘মামলা দায়ের পর আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com