1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

জগন্নাথপুরে প্রতিমন্ত্রীর প্রচেষ্ঠায় পাঁচ গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৩৫৪ Time View

স্টাফ রিপোর্টসহ::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৫টি গ্রামের বিদ্যুতের নতুন লাইনের সংযোগ দেওয়া হয়েছে। গ্রামগুলো হচ্ছে মকবুলাবাদ,রসুলপুর, সুর্বণ নগর, পুরাতন আলাগদী ও বাগময়না তাজপুর। বিতরণী উপলক্ষে বুধবার বিকেলে রসুলপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের যৌথ উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল তাহিদের পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নানের রাজনৈতিক সচিব আবুল হাসনাত, পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল নবীগঞ্জ অফিসের ডিজি এম, মোঃ আবদুল বারি, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শফিউল আলম হেলাল, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, দক্ষিন সুনামগঞ্জের উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী তহুর আলী, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সুন্দর আলী, সাধারন সম্পাদক ছদরুল ইসলাম প্রমুখ।
পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল নবীগঞ্জ অফিসের ডিজি এম, মোঃ আবদুল বারি বলেন, শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রচেষ্ঠায় জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের ৫টি গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। যেসব গ্রামে বিদ্যুৎ পৌছেনি আমরা পর্যাক্রমে সেইসব এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com