1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

জগন্নাথপুরে ফেয়ার ফেইস‘র কর্মী সভা ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি::
সামাজিক সংগঠক ফেয়ার ফেইস জগন্নাথপুরের উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীলকরণ এবং প্রবাসী দাতা সদস্যদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেয়ার ফেইস জগন্নাথপুরের সভাপতি সাইফুর রহমান মিনহাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য নুর আলম জনি।
স্বাগত বক্তব্য প্রদান করেন স্থায়ী কমিটির মহাসচিব সাইদুল ইসলাম বাবলু।

সংগঠনের সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পর্তুগাল প্রবাসী আজীবন দাতা সদস্য শহিদুল ইসলাম ভুঁইয়া,ইতালি প্রবাসী দাতা সদস্য শিহাব আহমদ বাবুল,দুবাই প্রবাসী দাতা সদস্য খোকন তালুকদার।
তাঁদের দীর্ঘদিনের সহযোগিতা ও মানবিক কার্যক্রমে অবদানের জন্য ফেয়ার ফেইস পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারপার্সন এম শামীম আহমেদ,
এছাড়াও আরো বক্তব্য রাখেন— কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সহ-সভাপতি শহিদুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান,উপ-ছাত্রকল্যাণ সম্পাদক তাহের আল-হামিদ, সিনিয়র সদস্য ইমরান হোসাইন জিলানী,ধর্ম বিষয়ক সম্পাদক মুজ্জাদিদ্দে আলফে,উপ-সাহিত্য সম্পাদক কাওছার ভুঁইয়া,প্রকাশনা সম্পাদক নুর আলম তাহসান প্রমুখ।

বক্তারা ফেয়ার ফেইস জগন্নাথপুরের মানবিক উদ্যোগ, প্রবাসী সদস্যদের অবদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সভায় স্থায়ী কমিটি ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

শেষে সংগঠনের পক্ষ থেকে দাতা সদস্যদের সম্মাননা প্রদান এবং ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com